
উচ্চ
রক্তচাপ ঝুঁকির কারণ
বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে
তার সন্তানদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভবনা বেশি থাকে। এছাড়াও যারা স্নায়বিক চাপে অর্থাৎ
টেনশনে বেশি ভোগেন অথবা অভ্যাস আছে, তাদের উচ্চ রক্তচাপ হওয়ার আশংকা দেখা দেয়। দেহের
ওজন বেড়ে গেলে কিংবা লবন এবং চর্বিযুক্ত খাদ্য বেশি খেলে এমনকি পরিবারের সদস্যদের ডায়বেটিস থাকলে উচ্চ রক্তচাপ দেখা দেয়।
কর্মতৎপরতা, স্বাস্থ, বয়স এবং রোগের কারণে মানুষের রক্তচাপের মাত্রা কম-বেশি হতে পারে।উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে না থাকলে মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটতে পারে, যা স্ট্রোক নামে পরিচিত।
উচ্চ রক্ত চাপ প্রতিকারের জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে, যথা:-
১. টাটকা ফল এবং শাক-সবজি খাওয়ার অভ্যাস করা উচিত।
২. দেহের ওজন নিয়ন্ত্রণে রেখে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা প্রয়োজন।
৩. চর্বি জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
৪. খাবারের সময় অতিরিক্ত লবন বা কাঁচা লবন (সোডিয়াম) খাওয়া উচিত নয়।
৫. ধূমপান ত্যাগ করতে হবে।
৬. মোটা লোকদের ওজন কমাতে হবে এবং চর্বি জাতীয় খাদ্য কম খেতে হবে।
No comments:
Post a Comment