
আমাশয়
Entamoeba Histolytica নামক এক ধরনের প্রোটোজোয়া, সিগেলা (Shigella) নামক এক ধরনের ব্যাকটেরিয়া ইত্যাদি জীবাণুর সংক্রমণে আমাশয় হয়। ঘন ঘন মলত্যাগ, মলের সাথে শ্লেষ্মা বের হওয়া, পেতে ব্যাথা, অনেক সময় শ্লেষ্মা মলের সাথে রক্ত যাওয়া এবং দুগ্ধজাত দ্রব্য হজম না হওয়া আমাশয় রোগের লক্ষণ। আমাশয় হলে প্রয়োজনে পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কারণ সময় মতো চিকিৎসা না করা হলে মারাত্মক কিছু ঘটতে পারে।
এ রোগ প্রতিরোধে যা করতে হবে তা হলো :-
১. বিশুদ্ধ পানি পান করা।
২. শাক-সবজি ও ফলমূল উত্তমরূপে পানি দিয়ে ধৌত করা।
৩. মল
ত্যাগের পর হাত সাবান দিয়ে ভালোভাবে ধোয়া।
৪. স্বাস্থসম্মত পায়খানা ব্যবহার করা।
৫. খাওয়ার আগে হাত ও থালাবাসন ভালোভাবে ধুয়ে নেওয়া।
No comments:
Post a Comment