রক্ত (Blood) : প্রাণীদেহের রক্ত একধরনের লাল বর্ণের অস্বচ্ছ, অন্তঃকোষীয় লবনাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু।
একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%। মানুষ
এবং অন্যান্য মেরুদন্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের। রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে
লৌহ-ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।
কিছু পরিমান কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বোনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়।
No comments:
Post a Comment