তেলাকুচার ঔষধি গুণাগুণ, ব্যবহার ও উপকারিতা - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Monday, August 3, 2020

তেলাকুচার ঔষধি গুণাগুণ, ব্যবহার ও উপকারিতা

তেলাকুচা : এটি লতানো বীরুৎ জাতীয় উদ্ভিদ। লতার কাণ্ড থেকে আকশীর সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে উঠে। বন বাদাড়ে আপনা - আপনি এ গাছ, জন্মাতে দেখা যায়। তেলাকুচা, বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, বন-জঙ্গলে জন্মায় এবং বংশবিস্তার করে।


ব্যবহার্য অংশ :কান্ড ও পাতা


ব্যবহার : এ উদ্ভিদের কান্ড ও পাতার নির্যাস ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যাপক হারে ব্যবহার করা হয়। একশো গ্রাম তেলাকুচায় প্রোটিন ১.২ গ্রাম,  ১.৪ মিলি গ্রাম আয়রন, ০.০৮ মিলিগ্রাম ভিটামিন বি২ (রিবোফ্লোবিন), ০.০৭ মিলিগ্রাম ভিটামিন বি১ (থায়ামিন), ১.৬ গ্রাম আঁশ এবং ৪০ মিলি গ্রাম ক্যালশিয়াম থাকে।  এর নির্যাস সর্দি, জ্বর, হাঁপানি ও মূর্ছারোগ চিকিৎসায় ব্যবহার হয়। চর্মরোগে এর পাতা বাটার প্রলেপ বেশ উপকারী। তেলাকুচা ফলে আছে ‘মাস্ট সেল স্টেবিলাইজিং’, ‘এনাফাইলেকটিক-রোধী’ এবং ‘এন্টিহিস্টামিন’ জাতীয় উপাদান।


No comments:

Post a Comment

Post Top Ad