
কেমোথেরাপি
ক্যান্সারে শরীরের কিছু কোষ বিভাজনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কেমোথেরাপি হলো এমন এক ধরণের চিকিৎসা, যেখানে বিশেষ ধরণের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের ক্ষতিকর দ্রুত বিভাজনরত ক্যান্সারের কোষ ধ্বংস করা হয়। ক্যান্সারের কোষ ধ্বংস করার জন্য এটি একটু বহুল ব্যাবহৃত পদ্ধতি।
কেমোথেরাপির ঝুঁকি বা প্রতিক্রিয়া
কেমোথেরাপির বিশেষ ঔষধ ক্যান্সার আক্রান্ত কোষ ছাড়াও বিভিন্ন ধরণের কোষও ক্ষতিগ্রস্ত করতে পারে।
১. চুল পড়ে যাওয়া।
২. হাতের তালু, পায়ের তালু ইত্যাদি অঙ্গের চামড়া পুড়ে যাওয়া।
৩. হজমে সমস্যা হওয়া এবং এর কারণে ডায়রিয়া, পানিশুন্যতা, বমি ইত্যাদি সমস্যা হওয়া।
৪. লোহিত রক্ত কণিকা, শেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত হওয়া।
কেমোথেরাপির ঝুঁকি এড়ানোর কিছু কৌশল
১. শরীরের তাপমাত্রার দিকে লক্ষ্য রাখা।
২. তরল বা নরম খাবার খাওয়া।
৩. কেমোথেরাপি গ্রহণকৃত রোগীর বর্জ্য যেমন :- বমি ইত্যাদি অত্যন্ত সতর্কতার সাথে জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করে ফেলা।
৪. বর্জ্য পরিষ্কার করার সময় খালি হাত ব্যবহার না করে গ্লাভস বা কমপক্ষে প্লাস্টিকের ব্যাগে হাত ভালোভাবে মুড়িয়ে পরিষ্কার করা।
৫. শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন ঠিক রাখার জন্য সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলা ও যোগাযোগ রাখা।
No comments:
Post a Comment