
নিউমোনিয়া
নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। অতিরিক্ত ঠান্ডা লাগলে এ রোগ হতে পারে। হাম ও ব্রঙ্কাইটিস
রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা যায়। শিশু ও বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক
রোগ। বিভিন্ন ধরনের ব্যাকটিরিয়া, ভাইরাস ও ছত্রাকের আক্রমণে নিউমোনিয়া হতে পারে। তাছাড়া
খাদ্যনালির রস শ্বাসনালিতে ঢুকলে সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে।
লক্ষণ
- · ফুসফুসে শ্লেষ্মা-জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়।
- · কাশি ও শাসকষ্ট হয়।
- · দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়।
- · বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়।
প্রতিকার
- · ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
- · তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো।
- · বেশি করে পানি পান করানো।
প্রতিরোধ
- · শিশু ও বয়স্কদের যেন ঠান্ডা না লাগে, সেদিকে সতর্ক থাকতে হবে।
- · রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা।
- · আলো-বাতাস পূর্ণ গৃহে বসবাস করা।
- · ধূমপান পরিহার করা।
No comments:
Post a Comment