
চোখ
আমাদের চোখ খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটির যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন যেন চোখ কে ত্রুটি মুক্ত
রাখা যায়। আমাদের চোখ কে ভালো রাখার জন্য বিভিন্ন উপায় রয়েছে।
চোখ কে ভালো রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো :-
১. চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবনধারণ পদ্ধতি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। সারা দিনের
পরিশ্রমের পর শরীরের মতো চোখও ক্লান্ত হয়ে পরে। চোখ কে পুনরায় সতেজ করতে সারা রাত ঘুমানো
প্রয়োজন। তাই এই নির্ধারিত সময় ঘুম নিশ্চিত করতে হবে। এছাড়া এক বিশেষ গবেষণায় দেখা গেছে,
ধূমপানও চোখের ক্ষতি করে। তাই ধূমপান থেকে বিরত থাকতে হবে। কেউ যদি রোদ থেকে চোখকে
রক্ষা করার জন্য সানগ্লাস কিংবা চশমা ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই অতিবেগুনি রস্মি প্রতিহত
করতে পারে এমন সানগ্লাস বা চশমা ব্যবহার করতে হবে। তেল দিয়ে রান্না করার সময় কিংবা
ঝালাইয়ের কাজ করার সময় যেন উত্তপ্ত কণা ছিটকে না আসে, সেইদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া
ক্যামিকেল নিয়ে কাজ করার সময় চোখ রক্ষা করার জন্য সেফটি গ্লাস ব্যবহার করতে হবে।
২. সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই উপকারী। ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার যেমন :- ফ্যাটি
এসিড যুক্ত খাবার, জিংক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাক-সবজি ও বিভিন্ন ফল চোখের জন্য খুবই
ভালো। এই ধরনের খাবার চোখ কে রোগমুক্ত রাখতে সহায়তা করে। গাজর, মাছ, ব্রকলি, গম, মিষ্টি
কুমড়া, হলুদ (পাকা পেঁপে, আম) ইত্যাদি ফল চোখের জন্য বেশ উপকারী।
৩. আবছা বা অপর্যাপ্ত আলোতে কাজ করলে সবকিছু চোখের খুব কাছে এনে দেখতে হয় সেটি চোখের
জন্য মারাত্মক ক্ষতিকর। ঘরের আলো পর্যাপ্ত রাখতে হবে যেন পড়াশুনা করতে অসুবিধা না হয়।
চোখকে যখন ক্লান্ত মনে হবে তখন না পরে চোখ কে বিশ্রাম দেওয়া ভালো। আমাদের চোখের স্পষ্ট
দর্শনের নূন্যতম দুরুত্ব থেকে কম বা বেশি দুরুত্ব রেখে বই পড়লে চোখের উপর চাপ পড়ে। তাই সঠিক
দুরুত্ব রেখে বই পড়তে হয়। এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা কিংবা কম্পিউটার
ব্যাবহারে চোখের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তাই এই ক্ষতি থেকে চোখ কে রক্ষা করার জন্য নির্দিষ্ট
দুরুত্ত থেকে এবং বিরতি দিয়ে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা উচিত।
No comments:
Post a Comment