
আঙ্গুর ফল
গোটা বিশ্ব জুড়ে আঙ্গুর বেশ জনপ্রিয় একটি ফল। আমাদের দেশেও এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে।
তবে বাংলাদেশের খুব কম জায়াগাতেই এই ফলের চাষ করা হয়। আমাদের দেশে এই ফলের চাহিদার
বিরাট একটা অংশ আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। প্রতিটি ঋতুতে আঙ্গুরের চাষ করলেও গ্রীষ্মকাল
কিংবা গরমের সময় এর দাম কিছুটা বেড়ে যায়। অন্যান্য ফলের তুলনায় আঙ্গুর ফলকে অভিজাত বলে
গণ্য করা হয়।
আঙ্গুরে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। বিশেষ করে, বি ১(থায়ামিন ), ভিটামিন সি এবং ভিটামিন কে
অন্যতম। এছাড়াও আঙ্গুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও খনিজ পদার্থ। আঙ্গুরের
প্রতিটি খন্ডেই রয়েছে রাসায়নিক বিভিন্ন উপাদান যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
বিশেষ করে, আঙ্গুরের বীজ এবং খোসাতে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট রয়েছে যা মানবদেহের জন্য
খুবই উপকারী। প্রচন্ড গরমে শরীরের ক্লান্তি ও তৃষ্ণা দূর করার জন্য আঙ্গুরের জুস গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। আঙ্গুরের জুস যেমন অসাধারণ তেমনি পরিশ্রমের আগে বা পরে পান করলে শরীরের পূর্ণ শক্তি
ফিরে পাওয়া যায়। আঙ্গুরের জুসে এন্টি অক্সিডেন্ট ও এন্টিইন ফামিটরির মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন
উপাদান রয়েছে যা আমাদের মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গের বিভিন্ন ধরনের ব্যাথা দূর করতে সাহায্য করে।
আঙ্গুরের জুস নিয়মিত পান করলে ক্যান্সারের মতো মানবব্যাধি বড় বড় রোগ থেকে নিরাময় পাওয়া
যায়। আঙ্গুরের রসে ফেভনয়েড ও এন্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে যা মানবদেহে রক্ত প্রবাহের উন্নতি
ঘটায় এবং রক্তচাপের হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে। আঙ্গুরে বিদ্যামান সকল ভিটামিন উপাদান গুলো
ক্ষতিকারক ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও আঙ্গুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে।
আমাদের দেশ ছাড়াও বিভিন্ন দেশে আঙ্গুর ফলের খোসা ও বীজ রান্না করে খাওয়া হয়। এছাড়াও
কোথাও কোথাও আঙ্গুর ফল গাছের পাতাও খাওয়া হয়। আঙ্গুর ফলকে রোদে শুকিয়ে সাধারণত
কিশমিশ তৈরী করা হয়।কিশমিশে ৬০% ফ্রুকটোজ রয়েছে। আঙ্গুর চাষে মোট উৎপাদনের ৭১ শতাংশ
ওয়াইন তৈরী ও ২৭ শতাংশ তাজা ফল হিসেবে এবং বাকি ২ শতাংশ শুকনো ফল হিসেবে ব্যবহৃত হয়।
আঙ্গুর ফলের গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো :-
১. ওজন কমাতে সাহায্য করে।
২. ত্বককে সুরক্ষিত রাখে।
৩. প্রতিনিয়ত রক্ত সঞ্চালন করে।
৪. হৃদপিন্ড কে ভালো রাখে।
৫. হার্টের ব্লকেজ প্রতিরোধ করে।
৬. রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
৭. চুলের খুশকি থেকে বিরত রাখে।
No comments:
Post a Comment